সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রাজশাহীতে করোনায় দুই চিকিৎসকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তারা।

মৃত দুই চিকিৎসক হলেন, ডা. আফতাব উদ্দিন (৬৮) এবং ডা. আবদুর রহমান (৬৫)। দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেছেন এবং অবসর নিয়েছিলেন। ডা. আবদুর রহমান অবসরের আগে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হয়েছিলেন।

ডা. আফতাব উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুপুর দেড়টায় তিনি মারা যান।

ডা. আবদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রামেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক বলেন, তাদের দুজনেরই করোনা পজেটিভ ছিল। পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েক দিনের মধ্যে মৃত্যু হলে এটিকে করোনায় মৃত্যু হিসেবেই ধরা হয়। কারণ করোনার কারণেই তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং মৃত্যুর জন্য সেটিই বড় কারণ।

মারা যাওয়া দুই চিকিৎসকের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD