সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

টাঙ্গাইল পৌরসভায় এখনো পানিবন্দি ৫০ হাজার মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : বন্যার পানি কমলেও টাঙ্গাইল পৌরসভায় এখনো পানিবন্দি ৫০ হাজারের বেশি মানুষ। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। দীর্ঘদিন পানিবন্দি থাকলেও কোনেও সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন তারা। তবে দুর্গতদের সহযোগিতার কথা জানান পৌর মেয়র।

নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় টাঙ্গাইলে শহর রক্ষা বাঁধ ডুবে পৌর এলাকায় পানি ঢুকে পড়ে। এতে পৌরসভার ১৮টি ওয়ার্ডের ১৬টি ওয়ার্ড প্লাবিত হয়। তৈরি হয় জলাবদ্ধতা। বর্তমানে নদ-নদীর পানি কমলেও পৌর এলাকার মানুষ এখনও পানিবন্দি দিন কাটাচ্ছেন। রাস্তাঘাট ঘরবাড়ি পানিতে ডুবে আছে।

এলাকাবাসী জানান, বন্যার পানি এখনো কমছে না বাড়িতে হাঁটু সমান পানি। আমরা চকিতেই রান্না করে খাই এবং চকিতে আমরা ঘুমাই। বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি এবং টয়লেট করে আমাদের সমস্যা একটু বেশি হয়।

এলাকাবাসী আরও জানান, আজ পর্যন্ত সরকারের কোনও সাহায্য সহযোগিতা পাইনি। আমাদের সাহায্য করার মতো কেউ নাই। আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি এবং সাহায্য দেয়ার কেউ আশ্বাসও দেয়নি।

দীর্ঘদিন পানিবন্দি থাকায় দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে চর্মসহ নানা রোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটলেও কোনেও ত্রাণ পাচ্ছেন না বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান জানান, সরকারের সাহায্য তো আসছেই, তার পাশাপাশি আমরা পৌরসভা থেকে চাল, ডাল, তেলসহ যতটুকু পারি দিয়ে যাচ্ছি। সরকারি ও পৌরসভার নিজস্ব তহবিল থেকেও দুর্গতদের সহায়তার কথা জানান পৌর মেয়র।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD