সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি তামিমের এক ফোনেই চলে এসেছেন আইপিএল সঞ্চালক চারু শর্মা জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২ ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি বকেয়া-বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ হুমকি দিয়ে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

প্রাণভিক্ষার আবেদন বঙ্গবন্ধুর খুনি মাজেদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

প্রাণভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদ। আজ বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি প্রাণভিক্ষার আবেদন করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা যায়, বিকেলে তিনি কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন।

এর আগে বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী মৃত্যু পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গত ২৫ বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন। করোনাভাইরাস আতঙ্কে সেখান থেকে গত ২৬ মার্চ ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর গত ৬ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD