বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : ৪ দিন পর ২৪ ঘণ্টায় আবারও করোনাভাইরাসে ৬ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার। নতুন আড়াই লাখ সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত ২ কোটি ২৩ লাখ মানুষ।

একদিনে সাড়ে ১২শ’ মৃত্যুতে, যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে হয়েছে পৌনে দু’লাখ। আক্রান্ত সাড়ে ৫৬ লাখের বেশি।

মঙ্গলবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন সাড়ে ১৩শ’র বেশি মানুষ। ফলে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার। আক্রান্ত ৩৪ লাখের বেশি।

এদিন সংক্রমণে শীর্ষে ছিল ভারত। নতুন ৬৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মোট আক্রান্ত পৌনে ২৮ লাখের মতো। প্রায় ১১শ’ মৃত্যুতে মোট প্রাণহানি ৫৩ হাজারের মতো।

মেক্সিকোয় প্রাণহানি ৫৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৫ লাখ। এদিন গড়ে ২/৩শ করে মৃত্যু রেকর্ড করেছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, আর্জেন্টিনা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD