বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের ১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা

নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে জেলা কমিটির সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ব্যতিত জেলা ও উপজেলার অন্য সকল রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনে রাতে জন সাধারণের চলাচল বন্ধ থাকবে।

তবে জরুরি সেবা, খাদ্য সামগ্রী সরবরাহ, ওষুধ ও চিকিৎসা আওতা বর্হিভুত থাকবে। এ আদেশ অমান্য করলে আইনানু গব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস বলেন, কোভিড-19 ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে নরসিংদী জেলাকে লকডাউন (অবদ্ধরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। কারণ নরসিংদীতে যে দুইজন করোনা আক্রান্ত পাওয়া গেছে তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এ কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD