বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন বিদেশি শিক্ষার্থীদের লাগাম টানছে অস্ট্রেলিয়া, বন্ধ হচ্ছে পরিবার আনার সুযোগ ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যেতে আবারও ভিসা দিলো না যুক্তরাষ্ট্র সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ফাঁস; আবারও ক্ষেপেছেন মেসি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

এমনিতেই মেজাজ খারাপ, তার ওপর তথ্য ফাঁস হওয়ায় বেজায় চটে গেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবের নতুন ম্যানেজার রোনাল্ড কোমানের সঙ্গে তার সাক্ষাতের খুঁটিনাটি সংবাদমাধ্যমে বেরিয়ে যাওয়ায় তিনি রাগে ফুঁসছেন। নতুন দায়িত্ব নিয়েই ম্যানেজারের সঙ্গে অধিনায়কের কথা হওয়ার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু ক্যাম্প ন্যুতে মেসিকে ঘিরে পরিস্থিতি এখন অন্যরকম। এই মুহূর্তে তার ক্লাব ছাড়ার জল্পনা তুঙ্গে। কিন্তু মেসি চাননি এই আলাপচারিতার কথা প্রকাশ্যে আসুক।

সেই বৈঠকে আর্জেন্টাইন কিংবদন্তি নতুন ম্যানেজারকে বলেছেন, এখন আমার মন যত না দলের ভিতরে, তার চেয়ে বেশি বাইরে’। এই গোপন কথাও ফাঁস হয়ে গেছে! স্বভাবতই প্রচণ্ড চটেছেন মেসি। বার্সা অধিনায়কের ক্ষোভের খবর ছেপেছে আর্জেন্টিনার এক সংবাদপত্র। অবশ্য এমন নয় যে মেসি মনে করেছেন তার বক্তব্য সংবাদমাধ্যমে বিকৃত করা হয়েছে। তিনি বিরক্ত সাক্ষাতের সবকিছুই স্পেনের এমন এক সংবাদমাধ্যম ফাঁস করেছে যারা সব সময় বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের হয়ে প্রচার করে থাকে।

মেসির সঙ্গে বার্সার বর্তমান কর্তৃপক্ষের সম্পর্ক একেবারেই ভালো নয়। তার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের প্রেক্ষিতে ক্লাবের চরম দুঃসময়ে দলবদলের অভিযোগ করছে একটি পক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, ডুবন্ত জাহাজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করার। এটা নিয়েও প্রবল আপত্তি জানিয়েছেন মেসি। এছাড়া এসব কথা বার্সা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সংবাদপত্রে ফাঁস হওয়ায় তার রাগটা আরও বেড়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD