বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গৃহায়ন মন্ত্রণালয়ের সাথে অধীনস্থ দপ্তর-সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মন্ত্রণালয়ের সাথে এর অধীনস্থ দপ্তর সংস্থাসমুহের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। আজ রোববার এ চুক্তি সম্পাদন হয়। এর মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সরকারি আবাসন পরিদপ্তরসহ বারটি দপ্তর/সংস্থা আগামী এক বছরে যে সকল কার্যক্রম সম্পাদন করবে তার কালানুক্রমিক কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তিপত্রে মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এবং দপ্তর/সংস্থার প্রধানগণ নিজ নিজ দপ্তর/সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রত্যেক দপ্তর/সংস্থার প্রধানদের নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কর্ম সম্পাদনের নির্দেশনা প্রদান করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবযোগদানকৃত তিনজনসহ অতিরিক্ত সচিববৃন্দ, যুগ্মসচিবগণ এবং অন্যান্য কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD