রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসাইনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলগেটে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সেলিনা আখতার মনি। জিজ্ঞাসাবাদ চলে বিকেল চারটা পর্যন্ত। এমন তথ্য নিশ্চিত করছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

এর আগে গত ২০ আগস্ট সাবরিনাসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। ওই দিন দুদকের অনুসন্ধানী টিমের কর্মকর্তা উপ-পরিচালক সেলিনা আখতার মনি ডা. সাবরিনাসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

ডা. সাবরিনা ও আরিফুল ছাড়া অন্যরা হলেন তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা।

উল্লেখ্য,গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। চার্জশিটভুক্ত ৮ আসামিই কারাগারে আছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD