রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ড্রেজার মেশিন ধ্বংস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এমন ৬টি স্থানে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার
মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ।

এ অভিযান চলাকালে উপজেলার করতোয়া নদীর খলসী, কাইয়াগঞ্জ, চক রহিমাপুরসহ ৬টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। এ সময় ১০টি ড্রেজার জব্দ করার পর তা ভেঙে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ জানান, ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের না পাওয়ায় আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, চলমান অভিযানে গত ৩ দিনে মোট ২৬টি বালু তোলার ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD