শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :

‘বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক-জিয়া জাতির বিবেককে কারারুদ্ধ করে রেখেছিল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক-জিয়া চক্র অবৈধ ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে জাতির বিবেককে কারারুদ্ধ করে রেখেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

বিএনপি মহাসচিব সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছে তাদের মুখে নীতির কথা মানায় না।

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সংগঠনের সাধারণ সম্পাদক আজম খসরু।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD