শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে পাঁচ কোটি টাকার জাল স্ট্যাম্প ও ডলারসহ গ্রেপ্তার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচাসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’

সহকারী কমিশনার আরো বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচতলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ি বিবির বাগিচার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।’

পুলিশ আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই চক্রের হোতা মাসুদ এর আগেও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ শুরু করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD