শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ম্যানচেস্টারে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

তিন ম্যাচের টেস্ট সিরিজে জয়ের মুখ দেখেনি সফরকারী পাকিস্তান। ১-০ ম্যাচের ব্যবধানে জিতে দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানকে সিরিজে হারায় স্বাগতিক ইংল্যান্ড।

টেস্ট সিরিজের পর আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল ট্রাফোর্ডে। প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ইংলিশ ওপেনার জেসন রয় সিরিজ থেকে ছিটকে গেছেন চোটে পড়ে। তার বদলে দলে জায়গা হয়েছে টম ব্যান্টনের। এছাড়া দলে ফিরেছেন ডেভিড মালান।
অন্যদিকে পাকিস্তান দলে জায়গা হয়নি টেস্ট সিরিজে উপেক্ষিত থাকা সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। মোহাম্মদ আমিরের সঙ্গে পেস ইউনিটে আছেন শাহিন আফ্রিদি ও হারিস রৌফ।

ইংল্যান্ড: টম ব্যান্টন, জনি বেয়ারস্টো (উইকেট রক্ষক) ডেভিড মালান, এউইন মরগ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, মইন আলী, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি ও হারিস রৌফ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD