বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় কোথায় কখন ঈদের জামাত আদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা ঈদে দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর না বুঝে চামড়া কেনাবেঁচা নয়, মৌসুমী ব্যবসায়ীদের সতর্কতা সংশ্লিষ্টদের জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা: আতঙ্কে মুসলিমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

মেসির জায়গা নিতে পারে কেবল নেইমারই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

নেইমার জুনিয়র যখন বার্সায় যোগ দিলেন, তখন আর্জেন্টিনা-ব্রাজিলের দারুণ এক সমন্বয় ঘটেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি আর ব্রাজিলের সেরা তারকা নেইমার- দুজন মিলে নেমেছিলেন বার্সাকে সেরা বানানোর মিশনে।

কিন্তু বেশিদিন টেকেনি এই মিশন। চার মৌসুম বার্সায় খেলার পর ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে চলে যান নেইমার। অথচ ভাবা হচ্ছিল, মেসির অবসরের নেইমারই হবেন বার্সার সর্বেসর্বা।

ক্লাব ছেড়ে যাওয়ায় সে সম্ভাবনা অনেকাংশেই কমে গেছে নেইমারের। তবে এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন মৌসুমে নেইমারকে দলে ফেরাবে বার্সেলোনা। শুধু তাই নয়, ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মাজিনহোর মতে, বার্সায় মেসির একমাত্র বিকল্প নেইমার।

২৮ বছর বয়সী নেইমারের বার্সায় ফিরে আসার গুঞ্জনে আরেকটু হাওয়া দিয়ে রেডিও মার্কার সঙ্গে আলাপে মাজিনহো বলেন, ‘নেইমার ফিরে এলে বার্সেলোনার খুশিই হওয়া উচিৎ। সে মেসির সহজাত বিকল্প। মেসির জায়গা নেয়ার মত আর কেউ নেই।’

শুধু মাজিনহো একাই নন, ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রিভালদোও বলেছিলেন, নেইমারের উচিৎ এখনই বার্সায় ফিরে আসা। কারণ বয়স মাত্র ২৮ হওয়ায়, সামনের ক্যারিয়ারে অনেক কিছু করার সুযোগ রয়েছে নেইমারের সামনে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD