বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

কয়েক মাসের মধ্যেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে। দুদিন আগে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অরিষ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশুখাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই এলাকায় শাবানা মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD