বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় হাফিজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে কুমারখালীর দবিরমোল্লার গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান কুমারখালী উপজেলার দবিরমোল্লার গেট এলাকার মৃত দবির উদ্দিন মোল্লার ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সোমবার বিকেলে দবিরমোল্লা রেলগেটে রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তিকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যার দিকে মারা যান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD