বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

প্রবাস জীবনে অপরাধ, বিদেশফেরত ৮৩ বাংলাদেশি গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

সন্দেহভাজন আসামি হিসেবে দুই দেশ থেকে ফেরত পাঠানো ৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই বিদেশফেরত এবং ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে প্রবাসী জীবনে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিদেশফেরতদের মধ্যে ৮১ জন ভিয়েতনাম এবং ২ জন কাতার থেকে এসেছেন। আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে তাদের রাজধানীর তুরাগ থানায় নেওয়া পর আদালতেও পাঠানো হয়।

তুরাগ থানার ওসি নুরুল মক্তাকিন জানান, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বিদেশফেরত ৮৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই দুই দেশে অবস্থানকালে অপরাধ করেছেন। ভিয়েতনাম থেকে তাদের অপরাধের বিষয়টি জানানো হয়েছিল। সে কারণে ৮১ জনকে সন্দেহভাজন আসামি হিসেবে (৫৪ ধারায়) গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, গ্রেফতার ৮৩ জনের মধ্যে ৮১ জনই ভিয়েতনাম থেকে কাতার ফেরত। বাকি দুজন কাতারের। নানা অপরাধে অভিযুক্ত হয়ে তারা জেল খেটেছেন। পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তবে তাদের সংঘটিত অপরাধ সম্পর্কে জানা যায়নি। তাই সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত ১৮ আগস্ট ভিয়েতনাম থেকে ১০৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। করোনার জন্যে তাদের উত্তরা দিয়াবাড়ী ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। ৩১ আগস্ট কোয়ারেন্টিন শেষ হয় তাদের। ভিয়েতনামে প্রবাসী বাংলাদেশী অপরাধীদের বিষয়ে অভিযোগ দেয়। সে অনুযায়ী আজ ১০৬ জনের মধ্যে অভিযুক্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD