শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

রাশিয়ায় নারীর মুখ থেকে বের করা হলো ৪ ফুটের সাপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ভয়াবহ একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যায়, রাশিয়ান একজন নারীর মুখ থেকে ৪ ‍ফুট লম্বা একটি সাপ টেনে বের করছেন ডাক্তাররা। দ্য সানের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এই খবর প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীর মুখে কালো পাইপের মতো একটি চিকিৎসা যন্ত্র প্রবেশ করানো হয়েছে। এবার সেটিকে ধীরে ধীরে টেনে বের করে আনা হচ্ছে। পুরো যন্ত্রটি বেরিয়ে আসতেই দেখা যাচ্ছে, তার আগায় একটি সাপ আটকে রয়েছে। সেটিকে বের করে এনে পাশে রাখা গামলায় ফেলা হয়। সেখানে উপস্থিত এক নার্সও এমন ঘটনা দেখে চমকে যান।

জানা গেছে, ওই নারী রাশিয়ায় ক্যাসপিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার বাসিন্দা। ঘরের বাইরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে সাপটি ঢুকে যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায়, তার পেটে কিছু একটি রয়েছে।

এদিকে ওই সাপটি জীবিত না মৃত ছিল বা কতক্ষণ ওই নারীর পেটের ভেতর ছিল তা জানা যায়নি। দ্য সান জানিয়েছে, ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তার পেট থেকে সাপ বের করেন। তবে ভিডিওটি সত্যতা নিশ্চিত করতে পারেনি দ্য সান। দাগেস্তান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই ভিডিও’র সত্যতা যাচাই করে দেখছে বলে জানিয়েছে দ্য সান।

স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকায় মাঝে মাঝে এ ধরনের ঘটনা ঘটে। এজন্য ওই এলাকায় সবাইকে বিশেষ করে শিশু ও বয়ষ্কদের সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকি বাড়ির বাইরে না ঘুমতে উপদেশ দিয়েছে প্রশাসন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD