শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

মাদ্রাসা ছাত্র মুসা শিকদার হত্যা: চারজনের ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

খুলনার রূপসায় মাদ্রাসা ছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলায় দুই আসামি বেকসুর খালাস পেয়েছেন।

নিহত মুসা শিকদার ইলাইপুর গ্রামের মুস্তাকিম শিকদারের ছেলে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যে চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন বনি আমিন শিকদার, রাহিন শেখ, রাজু শেখ ও নুহু শেখ। আর মামলায় খালাস পেয়েছেন সিরাজ শিকদার ও জসিম শিকদার।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে খুলানার রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুদি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুসাকে আসামিরা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছিল। ওই ঘটনায় নিহতের বাবা মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন।

আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী ছয়জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD