বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার কালো মেঘ আইপিএলের আকাশে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসের কারণে পুরো আইপিএলের আসর বসছে এবার ভারত থেকে দূর দেশে- সংযুক্ত আরব আমিরাতে। দুবাই, আমিরাত ও শারজাহ- এই তিন শহরের তিন স্টেডিয়াম এবং ক্রিকেটারদের হোটেলে বায়ো-সিকিউর বাবল তৈরি করা হয়েছে। কিন্তু সেই বাবল ভেদ করে করোনা ভাইরাস প্রবেশ করে বসেছে! সর্বশেষ খারাপ খবর হলো এবার খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, টিম অ্যাসিস্টেন্ট, ডাক্তার- কাউকেই রেহাই দিচ্ছে না করোনাভাইরাস। বায়ো-সিকিউর বাবলের মধ্যে এত স্বাস্থ্য সুরক্ষার নিয়ম-কানুন মানার পরও করোনার হানা ঠেকানো যাচ্ছে না।

চেন্নাই সুপার কিংসের সবমিলিয়ে ১৩ জন করোনা পজিটিভ। এই ধাক্কায় তারা অনুশীলনের সূচি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। হোটেল বন্দী হয়ে থাকার সময় বাড়িয়েছে। করোনা আতঙ্কে সুরেশ রায়না দুবাই থেকে ভারতে ফিরে গেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার লাসিথ মালিঙ্গাও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক স্পিনার হরভাজন সিং এখনো দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেননি। বারদুয়েক তিনি ফ্লাইট বাতিল করে তার যাত্রা পিছিয়েছেন। ভাজ্জির নিকটজন জানিয়েছেন- আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন এই স্পিনারও।

চেন্নাই সুপার কিংসে করোনার হানা দেখে দলের অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড দুবাই আসবেন কিনা- তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। হ্যাজেলউড জানিয়েছেন- ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ করে তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

হ্যাজেলউডের মতো একই দুঃশ্চিন্তায় রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর তার নিউজিল্যান্ড থেকে দুবাইয়ের ফ্লাইট ধরার কথা। তবে এই ফ্লাইটে উঠার ২৪ ঘণ্টা আগেও তিনি দুঃশ্চিন্তার কথা জানিয়েছেন। নিউজিল্যান্ড রেডিওতে উইলিয়ামসন বলেন- ‘অবশ্যই এটা তো খারাপ খবর। কেউ করোনায় আক্রান্ত হয়েছে, এটা নিশ্চয়ই কেউ শুনতে চাইবে না।’

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরুর কথা। কিন্তু শুরুর তিন সপ্তাহ আগেই করোনা ভাইরাসের আনাগোনা এবং আতঙ্ক পুরো টুর্নামেন্টকে আরেকবার বড় সঙ্কটে ফেলে দিল। এখন পর্যন্ত বিসিসিআই এই টুর্নামেন্টের খেলার সূচি চূড়ান্ত করতে পারেনি। খেলা শুরুর পর যদি করোনার এই হানা আরেকবার আঘাত করে তখন কি হবে? পুরো টুর্নামেন্টই যে তখন উলট পালট!

মাঠের খেলা শুরুর আগেই পুরো টুর্নামেন্টেরই যে এখন গালে হাত! দুঃশ্চিন্তার ছাপ!

খেলা হবে তো?

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD