বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটে ভূমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানভির আহমদ (২০) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত ১টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তানভির আহমদ সদর উপজেলার খাদিমনগরের ইউনিয়নের ছালেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুল গণির ছেলেরা তাদের বাড়ির সামনে তানভিরের ওপর হামলা চালায়। এসময় তারা তানভিরের মাথায় ও ঘাড়ে একাধিক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের পিতা শফিক মিয়া বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে আব্দুল গণির পরিবারের সঙ্গে। এর আগে গণি মিয়ার ছেলে তোয়াহিদ, ভাতিজা পাপ্পু আমার ওপর হামলা চালায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পর তারা আমার ছেলেকে একাধিকবার আক্রমণ করার চেষ্টা করে।

বুধবার বিকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার পথে গণি মিয়ার ছেলে ও ভাতিজা তাদের নয়াবাড়ির সামনে হামলা চালিয়ে মাথায় ও ঘাড়ে ৭/৮টি ছুরিকাঘাত করে। মাথার আঘাত গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আমার ছেলের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD