বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত

প্রাণ গেল আরও ২৯ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২জন ও নারী সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪১২ জনে।

করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১৯১ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭শতাংশ।

এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী চার হাজার ৪১২ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৪৫৪ (৭৮ দশমিক ২৯ শতাংশ) জন এবং নারী ৯৫৮ জন (২১ দশমিক ৭১ শতাংশ)।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD