শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

পাকিস্তানেও ফিরছে ক্রিকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা ভীতি কাটিয়ে ক্রিকেট ফিরতে যাচ্ছে পাকিস্তানে। দীর্ঘ চার মাসের বিরতি শেষে পাকিস্তান জাতীয় দল সফর করেছে ইংল্যান্ড। সেখানে ৩ টেস্ট, ৩ টি-টোয়েন্টি শেষ করে দেশে ফিরেছে। যদিও ফলাফলটা ছিল তাদের বিপরীত। টেস্টে ১-০ ব্যবধানে সিরিজ হার আর টি-টোয়েন্টিতে ১-১ এ ড্র।

বেশ কয়েকটি দেশেই ঘরোয়া ক্রিকেট ফিরেছে। ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেট, অস্ট্রেলিয়াতেও লিগ শুরু হচ্ছে দ্রুতই। একই পথে পাকিস্তানও।

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ধাপে ধাপে শুরু করা হবে টি-টোয়েন্টি কাপ, ওয়ানডে কাপ ও প্রথম শ্রেণীর ক্রিকেট। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত মুলতান ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি কাপ। এছাড়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডে কাপ শুরু হবে ১৩ অক্টোবোর থেকে তিন ভেন্যুতে। শেষ হবে ২ নভেম্বর।

এদিকে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশেরও নতুন করে সূচি দিয়েছে পিসিবি। পরের বছর জানুয়ারিতে শুরু হবে পিএসএলের নতুন আসর। প্রথম শ্রেণীর ক্রিকেট মৌসুম শুরু হবে নভেম্বরে। ২৫ অক্টোবর থেকে শুরু হবে চারদিনের ক্রিকেট। এছাড়া ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পাঁচ দিনের ক্রিকেটের ফাইনাল ম্যাচ। তবে করোনাভাইরাসের প্রকোপ থাকায় কায়েদ ই আজম ট্রফির আসর এক ভেন্যু করাচীতেই অনুষ্ঠিত হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD