নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় মসজিদের বিস্ফোরণে মারাত্মক দগ্ধ ৮ জনের অবস্থার এখনো কোনও উন্নতি হয়নি। সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। এদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটসহ সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসাধীন সবারই যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে সেহেতু কার কত শতাংশ পুড়েছে সেটা ততোটা গুরুত্বপূর্ণ নয়।
ডা. সামন্ত লাল সেন জানান, শ্বাসনালী পোড়া কেউই শঙ্কামুক্ত থাকেন না।
গেল শুক্রবার মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের চিকিৎসা চলছে। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
লাইটনিউজ