বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

উজিরপুরে আগুনে পুড়লো পাঁচ দোকান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে শিকারপুর বন্দরের উত্তর গলিতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান।

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই একটি ওয়ার্কশপ, মুদি ও ফলের দোকানসহ পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে যায়।

ওসি আরও জানান, স্থানীয়দের ধারণা ওয়ার্কশপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD