শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিবচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে সানিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সানিম উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা এলাকার মোক্তার জমাদ্দারের ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সানিম তাদের বাড়ির পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার ফুফাতো ভাইসহ কয়েকজনের সাথে গোসল করতে পুকুরে যায়। এক পর্যায়ে সানিম পানিতে ডুবে যায়। এ সময় সহপাঠীদের চিৎকারে আশেপাশের লোকজন এসে দ্রুত সানিমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD