শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বিজ্ঞান জাদুঘরে হচ্ছে পাখির অভয়ারণ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

যতই নগরায়ন হোক, পাখি রক্ষায় প্রকৃতি ও পরিবেশকে বিবেচনায় রাখতে হবে। নাগরিকরা বাসাবাড়ির ছাদে বা বারান্দায় পাখির জন্য একটু খাবারের সংস্থান করলে এ নগরী পাখির অভয়ারণ্য হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে দর্শনার্থী ও শিক্ষার্থীদের কাছে আরো শিক্ষণীয় ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের লক্ষ্যে জীব বৈচিত্র্য রক্ষায় পাখির অভয়ারণ্য গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর ও ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাণিবিদ্যা বিভাগের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের। এ প্রসঙ্গে মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ইকোসিস্টেমে মানুষ ও পশু-পাখি একে অপরের অপরিহার্য।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD