শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

২০২২ সালের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

আগামী ২০২২ সালেই ঢাকার সাথে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে বলে ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি মেঘা প্রকল্প রয়েছে তার মধ্যে রেলওয়ের ২টি প্রজেক্ট রয়েছে। এর একটি দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণ, অপরটি ঢাকার কমলাপুর থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে হিলটপ সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পটি যথা সময়ে বাস্তবায়িত হলে ২০২২ সালের জুন মাসের মধ্যে ঢাকার সাথে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ সম্ভব হবে।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD