বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফের গ্যাস বের হচ্ছে নারায়ণগঞ্জের সেই মসজিদের সামনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লার সেই বাইতুস সালাত জামে মসজিদের সামনের রাস্তায় দুটি স্থানে গ্যাস নির্গত হচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলের পর থেকে এলাকাবাসী গ্যাসের বুদ বুদ দেখেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর গ্যাসের চাপ বেশি থাকায় বুদ বুদ হয়। পরে চাপ কমে গেলে তা আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, এখানেও লিকেজ রয়েছে।

এর আগে ৪ সেপ্টেম্বর ওই মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর তিতাস তদন্ত দল মসজিদ ঘেঁষে যাওয়া গ্যাস লাইনে ৬টি লিকেজ পেয়েছিল। গতকাল বৃহস্পতিবার গ্যাস লাইনের সেই লিকেজ মেরামত করে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম বলেন, এ ধরনের তথ্য আমরা এখনো পাইনি। তবে গ্যাস বের হয় কিনা সেটি চেক করতে আমরা এখনো মাটি ভরাট করিনি। যদি এরকম গ্যাস বের হয়ে থাকে তাহলে কাল মেরামত করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটোসাংবাদিকসহ ৩৭ জন দগ্ধ হয়। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD