শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্টনের ভেতর কাঁদছিল শিশুটি, পুলিশ এসে নিয়ে গেলো থানায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে থেকে আনুমানিক পনের দিন বয়সী এক ছেলেশিশুকে উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বারডেম হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বাস কাউন্টারের টেবিলের নিচে কার্টনে থাকা নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, উদ্ধার করা নবজাতকের অভিভাবক কাউকে না পাওয়ায় তাকে আপাতত রমনা মডেল থানায় নারী পুলিশ সদস্যের তত্ত্বাবধানে রাখা হয়েছে। নবজাতকটির অভিভাবকত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাকে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতে নিয়ে যাওয়া হবে। তার বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ইতোমধ্যে বেশ কয়েকজন ওই নবজাতকটিকে দত্তক নিতে পুলিশের সাথে যোগাযোগ করেছেন। তাদেরকে আদালতে যোগাযোগ করতে বলা হয়েছে। আদালত যদি তাদের কাউকে নবজাতকটিকে লালনপালনের দায়িত্ব দেন, সেটা আদালতের মর্জি।

পথচারীদের বরাত দিয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, ফাঁকা কাউন্টারের টেবিলের নিচে একটি কার্টনের ভেতর শিশুটি কাঁদছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই।

রমনা থানায় খবর নিয়ে জানা যায়, উদ্ধার হওয়া শিশুর অভিভাবক কাউকে না পাওয়ায় থানাতেই নারী পুলিশের তত্ত্বাবধানে শিশুকে রাখা হয়েছে।

থানার ডিউটি অফিসার সালমান রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি এখন পর্যন্ত সুস্থ আছে। শিশুটিকে থানার নারী পুলিশ সদস্যদের হেফাজতে রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD