রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার মামলার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগরের এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাইরুল ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।
এর আগে সাহেদকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়।

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এর আগে ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসপাতাল থেকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। এরপর ১৫ জুলাই সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সাহেদকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ জুলাই সাহেদকে সাথে নিয়ে ডিবি উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD