বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

‘ক্রিকেটার’ মা-ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ছেলে শেখ ইয়ামিন সিনানকে নিয়ে পল্টন মাঠে ক্রিকেট খেলছিলেন ঝর্ণা আক্তার। সেই ছবি ফেসবুকে আপলোড হলে মুহূর্তেই ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যম সব জায়গায় মা-ছেলের ছবিগুলো নিয়ে ব্যপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ছোট্ট সিনান জানান তার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। ইচ্ছা, পছন্দের খেলোয়াড়ের সঙ্গে দেখা করার।

মাদরাসার শিক্ষার্থী সিনানের এই ইচ্ছা পূরণ হলো। বাংলাদেশ দলের তারকা মুশফিক বুধবার মা-ছেলের সঙ্গে দেখা করেছেন।

ছেলে আরামবাগ আল কারিম ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সেখানে খেলাধুলার ব্যবস্থা না থাকায় সিনানকে কবি নজরুল ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়েছেন ঝর্ণা।

গেল ১১ সেপ্টেম্বর ছেলের সঙ্গীরা আসতে দেরি করায় নিজেই ব্যাট-বল নিয়ে খেলতে শুরু করেন ছেলের সঙ্গে।

খেলার প্রতি বিশেষ আগ্রহ আছে মায়েরও। কারণ তিনি নিজেই জেলা পর্যায়ে পুরস্কার জয়ী অ্যাথলেট ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD