শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ব্যাংকে ঢুকে ম্যানেজারকে বোমার ভয় দেখিয়ে টাকা দাবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি ব্যাংকের শাখা ম্যানেজারকে বোমার ভয় দেখানোর অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

আজ বুধবার দুপরে চান্দনা চৌরাস্তার শাপলা ভবন থেকে ওই যুবককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানা যায়নি।

গাজীপুর পেট্রোপলিটন পুলিশের (জিএমপির) ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া জানান, আজ দুপুরে চান্দনা চৌরাস্তার শাপলা ভবনের ব্যাংকটির শাখায় ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে এক যুবক ঢুকে। পরে তার ব্যাগে বোমা আছে এই ভয় দেখিয়ে টাকা দাবি করে। এ সময় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে কৌশলে ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি শুরুর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তল্লাশি চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD