বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

হার্টে ব্লকের মাত্রা কত হলে রিং পরাতে হয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লকের সমস্যায় অনেকে ভুগে থাকেন। এ সমস্যায় জটিল হলে রক্ত চলাচল স্বাভাবিক করতে রোগীকে রিং পরাতে হয়।
হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লকের মাত্রা কত হলে রোগীকে রিং পরাতে হয় তা আমরা অনেকে জানি না। এ বিষয়ে আজ আপনাদের জানাব।

হৃৎপিণ্ডে কতগুলো রক্তনালি আছে?

হৃৎপিণ্ডে মূলত তিনটি প্রধান রক্তনালি এবং এ তিনটি রক্তনালির অনেক শাখা-প্রশাখা আছে। হৃৎপিণ্ডে ডানপাশে থাকে ডান করোনারি ধমনি RCA এবং বামপাশে একটি অনেক বড় রক্তনালি থাকে যাকে বাম প্রধান ধমনি বলে যা বিভক্ত হয়ে দুটি বড় রক্তনালিতে পরিণত হয়, যাদের বাম ইন্টেরিয়র ডিসেন্ডিং ধমনি (LAD) এবং বাম সারকামফ্লেক্স ধমনি (LCX) বলে।

ব্লকের মাত্রা কত হলে সাধারণত রিং লাগাতে হবে?

ব্লকের মাত্রা ৭০ ভাগের বেশি হলে রিং লাগানো বা প্রয়োজনে বাইপাস অপারেশনের প্রয়োজন।

হৃৎপিণ্ডের ব্লকের ওষুধ চিকিৎসা কতটুকু কার্যকরী?

হৃৎপিণ্ডের ব্লকে যদি রিং চিকিৎসা বা বাইপাস সার্জারি করা না হয় অথবা রিং চিকিৎসা ও বাইপাস সার্জারি পর্যাপ্ত চিকিৎসা না হয়, (IncompleteRevasculari“ation) তবে ওষুধ চিকিৎসা অবশ্যই অনেক কার্যকরী চিকিৎসা। এতে আস্তে আস্তে রোগীর বুকের চাপ বা ব্যথার পরিমাণ বা মাত্রা কমে, রোগীর জিহ্বার নিচে বুকে ব্যথার জন্য স্প্রে দেয়ার প্রয়োজনীয়তা কমে, রোগী আস্তে আস্তে আগের চেয়ে বেশি পরিমাণে ও বেশি দূর পর্যন্ত হাঁটতে ও বেশি পরিশ্রম করতে পারেন বুকে চাপ ছাড়াই, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ে (EF), হার্ট ফেইলিয়র থাকলে তা উন্নতি হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD