শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

উপকমিটি গঠনে ৭ দিন সময় দিলেন ওবায়দুল কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকদের আগামী এক সপ্তাহের মধ্যে উপকমিটির তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকরা যারা এখনো উপকমিটির তালিকা জমা দেননি, তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে পরামর্শ করে উপকমিটির তালিকা জমা দিতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গণভবনে এ সংক্রান্ত সভাপতিমণ্ডলীর সভা হয়। দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন কাদের।

সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ৮টি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও সভাপতিমণ্ডলীর সদস্যরা এসব কমিটি গঠনে দায়িত্বে থাকবেন এবং বিভিন্ন বিভাগীয় কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও থাকবেন।

তিনি বলেন, তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করার লক্ষ্যে যে সকল জেলা ও মহানগরে সম্মেলন হয়নি, তাদের কমিটি গঠন করতে হবে। তবে তার আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলনের কাজ শেষ করতে হবে।

ইতোপূর্বে যে সকল উপজেলা, জেলা, মহানগর এবং সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তাদের সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে কমিটি গঠন করে জমা দেয়ার কথা থাকলেও অনেকেই জমা দেননি, যারা এখনো জমা দেয়নি তাদের আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত কমিটির তালিকা জমা দিতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় কমিটি করে জেলা সম্মেলন করার নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন পর্যায়ের উপকমিটিতে ত্যাগী নেতাকর্মীদের এবং দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, তাদের মূল্যায়ন করতে হবে, কমিটি করার সময় কোনো ভাবেই স্বজনপ্রীতি দেখানো যাবে না।

নির্বাচন কমিশন ঘোষিত ৬১টি ইউনিয়ন, ৩টি জেলা পরিষদ এবং ৯টি উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে আগ্রহী তাদের এ মাসের ২০ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারেরও আহ্বান জানান।

আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, দোয়া এবং সীমিত আকারে সর্বপর্যায়ে আলোচনার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD