সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

শর্ত ভঙ্গ করায় আল্লামা শফীর মাদরাসা বন্ধ ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

শর্ত ভঙ্গ করায় চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা বন্ধ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা করা হয়েছে।

মাদরাসাটির মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানিকে অপসারণসহ ৬ দফা দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আদেশে আরও বলা হয়েছে, ২৪ আগস্ট কওমি মাদরাসাগুলোর কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার জন্য কতিপয় শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। কিন্তু আরোপিত শর্তগুলো যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় মাদরাসাটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD