শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

রাজধানীতে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে চলছে এই অভিযান।

সকাল থেকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় চালানো হয় অভিযান। এসময় বেশ কিছু অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। মেয়র বলেন, আইন ও নীতিমালার তোয়াক্কা না করেই বিলবোর্ড ও এলইডি লাইট লাগাচ্ছে কতিপয় ব্যবসায়ী। ক্ষমতার অপব্যবহার করে তারা এসব করছেন। বলেন, ক্ষমতার অপব্যবহার করে নয়, বৈধভাবে শহরকে সুন্দর রাখবে সিটি করপোরেশন।

আগামী মাস থেকে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে। সেজন্য আরো ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কার্যক্রমে যুক্ত করা হবে বলেও জানান উত্তরের মেয়র।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD