শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল-তিব্বতের বন্যার পেছনে জলবায়ু সংকট কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বড় ঘোষণা দিলেন মমতা সৌদির অনুরোধের পর ইরানকে হুতিদের থামাতে বলেছে বেইজিং ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

নীলফামারীতে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৮ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিভিল সার্জন ডাঃ মো. জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ জন হলেও সুস্থ হয়েছেন ৯৫৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন ও মারা গেছেন ২০ জন।

মারা যাওয়া ২০ জনের মধ্যে জেলা সদরে ৭ জন, সৈয়দপুর উপজেলায় ৬ জন, জলঢাকা উপজেলায় ৫ জন, কিশোরীগঞ্জ উপজেলার ১ ও ডোমার উপজেলায় ১ জন।

নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, জেলায় করোনা পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৩৮৪টি। গতকাল শুক্রবার রাত পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৩০১টি নমুনার। বর্তমানে ফলাফল বাকি রয়েছে ৮৩টি নমুনার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD