শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল-তিব্বতের বন্যার পেছনে জলবায়ু সংকট কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বড় ঘোষণা দিলেন মমতা সৌদির অনুরোধের পর ইরানকে হুতিদের থামাতে বলেছে বেইজিং ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

আগুয়েরোকে নিয়ে দুঃশ্চিন্তায় ম্যান সিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

আরো দুই মাসের জন্য হয়ত মাঠের বাইরে চলে যেতে হরে পারে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। ক্লাব ম্যানেজার পেপ গার্দিওলা এমন ইঙ্গিতই দিয়েছেন। গত ২২ জুন বার্নলির বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে হাঁটুর ইনজুরিতে পড়ার পর আর মাঠে ফিরতে পারেননি এই আর্জেন্টাইন তারকা।

সোমবার উল্ফস সফরে সিটি যখন প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করবে তখনো আগুয়েরোকে পাবেন না গার্দিওলা। এই সময়টা আরো দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করেছেন সিটি বস। এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘আমরা জানি তার ইনজুরিটা গুরুতর। পুনর্বাসনে সে সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ঠ পরিশ্রম করছে। তবে হয়তবা মাঠে ফিরে আসতে এক থেকে দুই মাসও লাগতে পারে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD