শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

“অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছেন। নরেন্দ্র মোদিজি দয়া করে কিছু করুন। লোকে জানুক শিল্পীসত্তার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। দয়া করে সাহায্য করুন!”

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই পোস্ট করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী পায়েল ঘোষ।

অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার পাশাপাশি মিটু হ্যাশট্যাগ দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানান ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD