শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

করোনা: বিশ্বে ২ কোটি ২৮ লাখের বেশি মানুষ সুস্থ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ২৮ লাখ ২১ হাজার ৩১১ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি ১২ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ ৪২ হাজার ১৪৩ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ২৪৬ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সারা বিশ্বেই সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ।

যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন, ব্রাজিলে ৩৮ লাখ ৫১ হাজার ২২৭, রাশিয়ায় ৯ লাখ ৯ হাজার ৩৫৭, ভারতে ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০, কলোম্বিয়ায় ছয় লাখ ৩৩ হাজার ১৯৯, পেরুতে ছয় লাখ সাত হাজার ৮৩৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৯০ হাজার ৭১ জন।

মেক্সিকোতে চার লাখ ৯৯ হাজার ৩০২ জন, চিলিতে চার লাখ ১৯ হাজার ৭৪৬, ইরানে তিন লাখ ৫৯ হাজার ৫৭০, সৌদি আরবে তিন লাখ ১০ হাজার ৪৩৯, পাকিস্তানে দুই লাখ ৯২ হাজার ৩০৩, তুরস্কে দুই লাখ ৬৭ হাজার ২৩৩, জার্মানিতে দুই লাখ ৪৪ হাজার, ইতালিতে দুই লাখ ১৮ হাজার ৩৫১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছেন।

কানাডায় এক লাখ ২৪ হাজার ৬৯১, কাতারে এক লাখ ২০ হাজার ৩০৩, ফ্রান্সে ৯১ হাজার ৫৭৪ জন, ওমানে ৮৫ হাজার ৪১৮ এবং কুয়েতে ৮৯ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৮৪ জন, কুয়েতে ৯০ হাজার ১৬৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭৪ হাজার ২৭৩, সিঙ্গাপুরে ৫৭ হাজার ১৮১, সুইজারল্যান্ডে ৪০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ২০ হাজার ২৪৮, অস্ট্রেলিয়ায় ২৪ হাজার ৬৩ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩৫৫, বাংলাদেশে দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জন সুস্থ হয়ে উঠেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD