শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে নৌকার প্রার্থী যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

মেয়াদ উত্তীর্ণ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ৩টি জেলা পরিষদ, ৯টি উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রার্থীদের তালিকা দেওয়া হল: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. শামসুল হক, মৌলভীবাজার জেলা পরিষদে মিছবাহুর রহমান ও মাদারীপুর জেলা পরিষদে মুনির চৌধুরী।

এছাড়া ৯টি উপজেলা পরিষদের মধ্যে নওগাঁ জেলার মান্দা উপজেলা পরিষদের আওয়ামী লীগের প্রার্থী মো. এমদাদুল হক, যশোরের সদর উপজেলা নুরজাহান ইসলাম নীরা, বাগেরহাটের শরণখোলা উপজেলায় রায়হান উদ্দিন শান্ত, খুলনার পাইকগাছা উপজেলায় মো. আনোয়ারুল ইসলাম, মাদারীপুরের শিবচর উপজেলায় আ. লতিফ মোল্লা, সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় মো. ইকবাল আল আজাদ, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মোহাম্মদ আলী, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বি এইচ এম কবির আহমেদ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্বজন কুমার তালুকদার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD