শুরুটা জয় দিয়ে রাঙাল ম্যানসিটি
লাইটনিউজ রিপোর্ট:
-
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
>ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের মিশন জয় দিয়ে শুরু করলো ম্যানচেস্টার সিটি। নিজেদের উদ্বোধনী ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের ২০তম মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় অতিথি ম্যানসিটি। ১২ মিনিট বাদে ফিল ফোডেন গোল ব্যবধান দ্বিগুন করেন সফরকারীদের হয়ে।
৭৮তম মিনিটে ঘুরে দাঁড়ায় উলভারহ্যাম্পটন। স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন রাউল জিমেনেজ। ইনজুরি টাইমে (৯০+৫) মিনিটে ম্যানসিটির জয়ের ব্যবধান আরও এক ধাপ বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস।
লাইটনিউজ