শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রেকর্ড গড়েছে চেন্নাই-মুম্বাই ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

মাঠে দর্শক নেই কিন্তু খেলা দেখতে লাগলে মনে হচ্ছে গ্যালারী ভরা দর্শক। এর সবই কৃত্তিমতা। করোনা মহামারির কারণে ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে আইপিএলের ত্রয়োদশ আসর। দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে আসরের সব ম্যাচ। অথচ শুরুর দিনেই রেকর্ড গড়েছে দর্শ শূন্য আইপিএল।

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের উদ্বোধনী ম্যাচ দেখেছেন ২০ কোটি মানুষ। এমনটা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ।

টুইটারে জয় শাহ জানান, ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী ২০ কোটি মানুষ প্রথম ম্যাচ দেখেছেন। এমন ঘটনা নজিরবিহীন। এ বারের আইপিএলের মতো কোনও লিগের শুরু এর আগে এত ভাল হয়নি।’

আসর শুরুর আগে চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হন করোনাভাইরাসে। সব বাধা পেছনে ফেলে জমে উঠেছিল উদ্বোধনী ম্যাচটা। আর এই ম্যাচটা দেখতে বিভিন্ন দেশের ২০ কোটি মানুষ চোখ রেখেছিল টিভি পর্দায় বা অনলাইন প্ল্যাটফর্মে।

উল্লেখ্য, এর আগে বিশ্বের অন্য কোনও দেশের লিগের প্রথম ম্যাচ দেখেননি এত সংখ্যক দর্শক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD