বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১০ মিনিটের ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে মঙ্গলবার রাতে হঠাৎ ঘূর্ণিঝড়ে অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের চালা উড়ে গেছে, গাছপালা ভেঙ্গে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা জানান, মঙ্গলবার রাতে আচমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে তালিকা প্রণয়ন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আকস্মিক উত্তর দিক থেকে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় এসে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামের ওপর দিয়ে চলে যায়। প্রায় ১০ মিনিটের এ ঘূর্ণিঝড়ে দুই গ্রামের প্রায় শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকের ঘরের টিনের চালা উড়ে গেছে ও ইটের ঘরের প্রাচীর ভেঙে গেছে।

এ ছাড়া বিদ্যুতের কয়েক খুঁটি উপড়ে যাওয়ায় ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাত থেকে বিধ্বস্ত এলাকাবাসী খোলা আকাশের নিচে অবস্থান করছে। এছাড়া গাছপালা ভেঙে ও উপড়ে অনেক বাড়ির ওপর পড়েছে। রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ায় আত্রাই থেকে সিংড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে গাছগুলো অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD