শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রিকেটার, ধারাভাষ্যকার ডিন জোন্স মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স মারা গেছেন। ভারতের মুম্বাইয়ে হার্ট অ্যাটাকে শেষ হয়ে গেছে তার ‘জীবনের ইনিংস’। মাত্র ৫৯ বছর বয়সেই নিভে গেল তার জীবন প্রদীপ!

ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট (আইপিএলে) চলতি টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন ডিন জোন্স। মুম্বাইয়ে ২৪ সেপ্টেম্বর, বুধবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাতেই মুত্যুর কোলে ঢলে পড়েন।

আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে- ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ডিন জোন্স মারা গেছেন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই কঠিন সময়ে তার পরিবার পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

স্টার ইন্ডিয়া জানিয়েছে, তার শেষকৃত্য এবং মরদেহ অস্ট্রেলিয়ায় পৌঁছানোর ব্যাপারে দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিভাবান এই ক্রিকেটার জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট কোচিং এবং ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ডিন জোন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একসময় চট্টগ্রাম দলের কোচের দায়িত্বও পালন করেছিলেন।

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান হিসেবে ডিন জোন্স যেমন সুনাম কুড়িয়েছিলেন ঠিক তেমনি ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবেও অলরাউন্ড পারফরম্যান্স ছিল তার।

অস্ট্রেলিয়ার এই মিডল-অর্ডার ব্যাটসম্যান মেলবোর্নে ১৯৬১ সালের ২৪ মার্চ জন্মেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে তার টেস্ট অভিষেক হয়েছিল ১৯৮৪ সালে। ক্যারিয়ারে ৫২ টেস্টে তার রান ৩৬৩১। গড় ৪৬.৫৫। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১১টি। হাফ-সেঞ্চুরি আছে ১৪টি। সেরা স্কোর ২১৬ রান।

১৬৪টি ওয়ানডে ম্যাচে জোন্সের রান ৬০৬৮। গড় ৪৪.৬১। সেঞ্চুরির সংখ্যা ৭টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৪৬টি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তার রেকর্ড দারুণ। ২৪৫টি ম্যাচে ১৯,১৮৮ রান। সেঞ্চুরি ৫৫টি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD