বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

লাইসেন্স না থাকায় ১১ রেস্টুরেন্টকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

সাভারে লাইসেন্স না নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার দায়ে ১১টি রেস্টুরেন্টকে এক লাখ ৪৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই ১১টি রেস্টুরেন্টকে আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

অভিযান থেকে লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনার দায়ে ১১টি রেস্টুরেন্টকে এক লাখ ৪৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি রেস্টুরেন্টগুলোকে আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যথায় রেস্টুরেন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

চতুর্থ দিনে এ নিয়ে সাভারে মোট ৩৩টি রেস্টুরেন্টকে চার লাখ পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এসময়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান সাভারের অন্যান্য রেস্টুরেন্টগুলোতেও এমন অভিযান সামনের দিকে অব্যাহত থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD