রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

আশুগঞ্জে মাজারগামী বাস খাদে পড়ে আহত ৩০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারগামী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত ৪ জনকে কিশোরগঞ্জে ভৈরবের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৪টায় নরসিংদী জেলার বেলাব থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাওয়ার পথে আশুগঞ্জে বাহাদুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাটিখাতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

হাটিখাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD