রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জ শাহজাদপুরে রাতের আধারে পুকুরে বিষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারকোলা গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল সংখ্যক মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬লাখ টাকা ক্ষতি হয়েছে বলে পুকুর লিজধারী ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন জানিয়েছেন।

 

শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন জানান, স্থানীয় মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৩ বছরের জন্য সরকারি পাড়কোলা গ্রামের পুকুরটি শাহজাদপুর উপজেলা ভূমি অফিস থেকে গ্রামবাসী লিজ নেয়। পরে গ্রামবাসীর কাছ থেকে তিনি সাবলিজ নিয়ে মাছ চাষ শুরু করে। কয়েকদিন পর মাছ বিক্রি করার কথা ছিল। এ অবস্থায় মঙ্গলবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে সব মাছ মরে ভেসে ওঠে। সকালে স্থানীয় দরিদ্ররা মরা মাছগুলো নিয়ে গেছে। এতে তার প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD