শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আবেগঘন বিদায়ী বার্তার জবাবে মেসিকে যা বললেন সুয়ারেস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

জাভি, ইনিয়েস্তা ও নেইমারের বিদায়ের পর বার্সেলোনায় সবচেয়ে কাছের বন্ধু লুইস সুয়ারেজকেও বিদায় জানালেন লিওনেল মেসি। মেসিকে নিঃসঙ্গ করে অ্যাথলেটিকো মাদ্রিদে গিয়ে ঠাঁই নিলেন সুয়ারেজ।

সুয়ারেজের এমন বিদায়ে বেদনাহত বন্ধু মেসি। বার্সেলোনায় দীর্ঘ ছয় বছরে পরিবারের মতোই হয়ে গিয়েছিলেন মেসি ও সুয়ারেজ। প্রিয় বন্ধুর বিদায়ে কষ্ট আর ধরে রাখতে না পেরে শুক্রবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দেন মেসি।

সেই পোস্টে মেসি জানিয়েছেন, সুয়ারেজকে খুব মিস করছেন তিনি। তাকে ছাড়া ড্রেসিংরুম কল্পনা করতে পারছেন না। সুয়ারেজকে ছাড়া বার্সেলোনায় সময়গুলো পার করতে বেশ কঠিন লাগছে তার। সুয়ারেজের সঙ্গে দীর্ঘ ছয় বছরে জমে থাকা স্মৃতির কথাও জানান মেসি। সুয়ারেজকে এভাবে ছুড়ে ফেলে দেয়ায় বার্সেলোনার ওপরও ক্ষোভ প্রকাশ করেন মেসি।

এদিকে, মেসির এমন বার্তার জবাবে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সুয়ারেজও। অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদানের আগে নিজের প্রতিক্রিয়ায় সুয়ারেজ লিখেছেন, ‘তোমার এই কথাগুলোর জন্য ধন্যবাদ বন্ধু। তবে এর চেয়েও বেশি ধন্যবাদ, তুমি আমার সঙ্গে যেমন ছিলে তার জন্য। প্রথমদিন থেকেই আমি এবং আমার পরিবারের সঙ্গে অনেক আন্তরিক ছিলে তুমি। আমি সব সময় ব্যক্তি মেসির প্রতি কৃতজ্ঞ থাকব।’

সুয়ারেজ আরও লিখেছেন, আমি তোমাকে যা বলেছি, তা কখনও ভুলে যেও না। তুমি অনন্য; আমি সর্বদাই এটা উপভোগ করেছি। অন্য মানুষ কী বললো, তাতে ক্লাবে তোমার অবদান ও অবস্থান একটুও বদলাবে না। তোমার জন্য অনেক ভালোবাসা। তোমাদের পাঁচজনকে (মেসি, তার স্ত্রী ও তিন সন্তান) অনেক মিস করবো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD