রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি তেহরানে খামেনির জানাজা আজ ইসরায়েলের গুপ্তহত্যার বিরুদ্ধে বিশ্বনেতাদের নীরবতায় ইরানের প্রেসিডেন্টের প্রশ্ন প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ২৫ বছর

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির রায় ১২ অক্টোবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেছেন।

এ মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামিমা নূর পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব-১।

তাদের ২৪ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পৃথক দুই আদালত পাপিয়া ও তার স্বামী সুমনের প্রত্যেক মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এছাড়া সাব্বির খন্দকার ও শেখ তাইয়েবা নুরের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ২২ ফেব্রুয়ারি গ্রেফতারের পর রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করে র‌্যাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD